আরব আমিরাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে

সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল খাত ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) জানিয়েছে, দেশের বিভিন্ন বিমানবন্দরে ধাপে ধাপে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উন্নত এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও উচ্চ প্রস্তুতির কারণে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে বাড়ানো সম্ভব হচ্ছে। এতে বৈশ্বিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাচ্ছে।

জিসিএএ আরও জানায়, দেশের বিমানবন্দর ও জাতীয় এয়ারলাইন্সগুলো সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ফ্লাইট পরিচালনা করছে, যাতে আকাশপথে চলাচল স্বাভাবিক রাখা যায় এবং যাত্রীসেবা অব্যাহত থাকে।

Travelion – Mobile

সংস্থাটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখেই সব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

Diamond-Cement-mobile

এদিকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতের আকাশপথে ৭,৮৩৯টি ফ্লাইট চলাচল করেছে এবং দেশটির বিমানবন্দরগুলোতে প্রায় ১৪ লাখ যাত্রী সেবা পেয়েছেন। জাতীয় এয়ারলাইন্সগুলো আগের পরিচালন সক্ষমতার প্রায় ৪৪.৬ শতাংশে ফিরে এসেছে।

অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং একই সঙ্গে জিসিএএর চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মাররি বলেন, মানুষের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কঠিন পরিস্থিতির মধ্যেও বিমান খাত দায়িত্বশীলভাবে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে জিসিএএর মহাপরিচালক সাইফ মোহাম্মদ আল সুয়াইদি বলেন, পরিবর্তিত পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় রেখে সংগঠিত কাঠামোর মাধ্যমে বিমান চলাচল কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!