আমিরাতে বৈদ্যুতিক শকে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি জয়নাল আবেদীন (২৯) কর্মস্থলে বৈদ্যুতিক শকে প্রাণ হারিয়েছেন।

তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সুজানগরের জসিম উদ্দিনের ছেলে। ৪ বছর আগে দুবাই প্রবাসী হন।

স্থানীয় সময় বুধবার রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

নিহতের ঘনিষ্টজনেরা জানান, গ্যারেজে কাজ করার সময় অসতর্কতায় বৈদ্যুতিক শকের শিকার হন জয়নাল। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল প্রায় দেড় মাস আগে বাংলাদেশ সফর শেষ করে কাজে ফিরেছিলেন। দেশে তার স্ত্রী, ছয় বছরের মেয়ে ও তিন বছরের ছেলে রয়েছে।

পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!