আমিরাতে বৃষ্টির সতর্কতা, জরুরী নির্দেশনা ও কঠোর জরিমানা : জেনে নিন

সংযুক্ত আরব আমিরাতে টানা বৃষ্টির মধ্যে নতুন করে মেঘের সক্রিয়তা বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র)। মঙ্গলবার পশ্চিম দিক থেকে মেঘ এসে আল ধাফরা ও আবুধাবি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ দেশজুড়ে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে বন্যাপ্রবণ এলাকা ও সড়কে চলাচলের সময়।

গাড়ি চালানোর সময় সতর্কতা
পানি জমে থাকায় গতি কম রাখুন
গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন
হেডলাইট ও ওয়াইপার ব্যবহার করুন
মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন
হঠাৎ ব্রেক বা বিপজ্জনক মোড় নেওয়া থেকে বিরত থাকুন

Travelion – Mobile

কঠোর জরিমানা
ওয়াদি, বাঁধ বা বন্যা এলাকায় জড়ো হওয়া
জরিমানা: ১,০০০ দিরহাম + ৬ ট্রাফিক পয়েন্ট

বন্যার পানিতে ভরা ওয়াদি পার হওয়া
জরিমানা: ২,০০০ দিরহাম + ২৩ পয়েন্ট + ৬০ দিনের জন্য গাড়ি জব্দ

উদ্ধার কাজে বাধা দেওয়া
জরিমানা: ১,০০০ দিরহাম + ৪ পয়েন্ট + গাড়ি জব্দ হতে পারে

Diamond-Cement-mobile

যেসব এলাকা এড়িয়ে চলবেন
নিচু এলাকা, উপত্যকা ও বন্যাপ্রবণ স্থান
বন্যার পানিতে ভরা ওয়াদি
সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা
জমে থাকা পানিতে হাঁটা বা শিশুদের খেলতে দেওয়া

বিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা

আবুধাবি জ্বালানি বিভাগ
বৈদ্যুতিক খুঁটি বা খোলা তার স্পর্শ করবেন না
পানিতে ডুবে থাকা বৈদ্যুতিক স্থাপনা থেকে দূরে থাকুন
বৃষ্টির সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না

বাসা ও আশপাশে করণীয়

দুবাই মিউনিসিপ্যালটির পরামর্শ:
বৈদ্যুতিক সংযোগ ঠিকভাবে সুরক্ষিত রাখুন
ড্রেন পরিষ্কার রাখুন
নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থায় পানি সরান
ম্যানহোল খুলে পানি নামানোর চেষ্টা করবেন না
বারান্দা ও ছাদ থেকে ঢিলা জিনিস সরিয়ে ফেলুন
গাছ, দুর্বল সাইনবোর্ড ও নির্মাণস্থল থেকে দূরে থাকুন

কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে 800900 নম্বরে বা হোয়াটসঅ্যাপে জানাতে বলা হয়েছে।

সর্বশেষ নির্দেশনা
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। তাই সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সেবার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!