আমিরাতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার এই ঘটনা ঘটে সুয়েইহান সড়কে। ধ্বংসাবশেষ পড়ে সেখানে একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আবুধাবি মিডিয়া জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এর আগে মঙ্গলবার বাহরাইনে নিয়মিত এক মিশনে দায়িত্ব পালনকালে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করা এক বেসামরিক ঠিকাদার ইরানের হামলায় নিহত হন। ওই হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও পাঁচ সদস্য আহত হন বলে জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি হামলায় এখন পর্যন্ত দুইজন সামরিক সদস্য শহীদ হয়েছেন এবং পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন দেশের বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ আরও অনেক দেশের নাগরিক। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর, আবার কারও আঘাত তুলনামূলকভাবে কম।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!