আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে পৌঁছাবে।

বাংলাদেশ দূতাবাস আবুধাবি এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হচ্ছে। এমিরেটস- EK 0580 ফ্লাইটে।

Travelion – Mobile

এ ফ্লাইট ৯ এপ্রিল সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করবে। মরদেহ সঙ্গে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন শ্যালক শরিফুল।

Diamond-Cement-mobile

বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এক বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। শাহ আলমের আকস্মিক এই মৃত্যুতে তাঁর নিজ গ্রাম ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ০১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তাঁর ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!