আমিরাতে ঈদের নামাজ শুধু মসজিদে, খোলা মাঠে নিষেধাজ্ঞা
সংযুক্ত আরব আমিরাতে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ আদায়ের সরকারি ঘোষণা দেওয়া হয়েছে।
ইসলামিক বিষয়ক, ওয়াক্ফ ও যাকাত কর্তৃপক্ষবুধবার জানায়, নিরাপত্তার স্বার্থে খোলা ঈদগাহ বা মাঠে বড় জমায়েত করা যাবে না। সব নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে দুবাই ও শারজাহর ইসলামিক বিষয়ক বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করছে।
কর্তৃপক্ষ মুসল্লিদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং নিরাপদে নামাজ আদায়ের জন্য আগেভাগে মসজিদে উপস্থিত হতে বলেছে।
এদিকে,সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আজ (১৮ মার্চ) রমজানের ২৯তম দিনে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবে।
যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদ অনুষ্ঠিত হবে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


