আমিরাতে ভিজিট ভিসায় বড় পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় বড় পরিবর্তন এসেছে। গত ৩ অক্টোবর থেকে দেশিটিতে ভ্রমণ ভিসায় এই পরিবর্তন আসে৷ এখন থেকে ভ্রমণ ভিসার নতুন নিয়ম অনুযায়ী ৩০ এবং ৬০ দিনের ভিসা দেবে কর্তৃপক্ষ।

মঙ্গলবারের আগে দেশটিতে ৩০ ও ৯০ দিনের ভিসা ছিল৷ মূলত ৯০ দিনের ভ্রমণ ভিসা বাতিল করে ৬০ দিনের করা হয়েছে।

এছাড়া সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে জরিমানায়। নির্ধারিত ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় আমিরাতে থাকলে প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা আসতো। তা কমিয়ে ৫০ দিরহাম করা হয়েছে।

Travelion – Mobile

ইতোমধ্যে যেসকল ভ্রমণ ভিসাধারীদের জরিমানা এসেছে তাদের সবার ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে ভিজিট ভিসার জরিমানা চেক করতে গেলে দেখা যাচ্ছে ৫০ শতাংশ মওকুফ হয়েছে।

আরও পড়তে পারেন : ‘বাংলাদেশের আন্তরিকতায় মুগ্ধ আমি, জন্মেছে অনেক মায়া’: আমিরাতের রাষ্ট্রদূত

Diamond-Cement-mobile

আরেকটি পরিবর্তন এসেছে শিশুদের ভ্রমণ ভিসায়। গতকাল পর্যন্ত মায়ের সঙ্গে শিশু ভ্রমণ করলে মূল দামের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ দাম নির্ধারিত ছিল৷ এখন থেকে সকলের জন্য সমান মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩০ দিনের ভিসা ৩০০-৪০০ ও ৬০ দিনের ভিসা ৭০০-৮০০ দিরহাম।

একাধিক ভিসা এজেন্সির সঙ্গে আলাপ করে এ ব্যাপারে নিশ্চিয়তা পাওয়া গিয়েছে।

দুবাইয়ের বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ী শাহিদুর বিন শাহজাহান জানান, ‘সোমবার থেকেই আমরা শুধু ৩০ ও ৬০ দিনের ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছি। ভিসার দাম আগের মতো আছে কোনো পরিবর্তন আসেনি৷ এর আগে ৯০ দিনেরও ভিসা ছিল৷’

আরও পড়তে পারেন : আমিরাতপ্রবাসীসহ তিন হিজাবি নারীর ভারতে অবিশ্বাস্য ভ্রমণ!

শারজার বাংলাদেশি ভিসা এজেন্সি প্রতিষ্ঠানের আব্দুল মান্নান জানান, ‘জরিমানা আজ থেকে প্রতিদিন ৫০ দিরহাম কার্যকর হওয়ার পাশাপাশি পূর্বের ভিজিটরদের জরিমানাও ৫০ শতাংশ মওকুফ কার্যকর হয়েছে।’

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!