আবারও ঢাকা রুটে ফিরছে মালদিভিয়ান এয়ারলাইন্স, স্বল্প ভাড়ার অফার

এক বছর বিরতির পর আবারও মালে–ঢাকা–মালেরুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্স।

আগামী ১২ মার্চ থেকে এই ফ্লাইট পরিচালনা শুরু করব মালদ্বীপের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের আগস্টে স্থগিত করা হয়েছিল ঢাকা রুট ।

এয়ারলাইনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি প্রতিদিন রাত ০০:২০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। একই দিনে সকাল ০৭:২০ মিনিটে ঢাকা থেকে মালের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে।

Travelion – Mobile

ঢাকা রুটে মালদিভিয়ান এয়ারলাইনস সপ্তাহে প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও সোমবার ফ্লাইট পরিচালনা করবে। রির্টান সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬২০০ মালদিভিয়ান রুপিয়া (বাংলাদেশি মুদ্রায় ৩৯ হাজার টাকা)।

এই রুটে ফ্লাইট মালদিভিয়ান আবারও চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশি, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক এই সিদ্ধান্তে উপকৃত হবেন।

Diamond-Cement-mobile

পুনঃপ্রবর্তন আর স্বল্প ভাড়ায় সরাসরি ফ্লাইট চালুর এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশি যাত্রীরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং মালদিভিয়ান এয়ারলাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মালদ্বীপপ্রবাসী বাংলাদেশি জাকির হোসেন আরিয়ান ফেসবুক পোস্ট কমেন্টে লিখেছেন, প্রতিযোগিতার অভাব এবং উচ্চ, প্রায়শই অন্যায্য ভাড়ার কারণে আমরা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হয়ে আসছি। এই পদক্ষেপ সকলের জন্য ন্যায্য মূল্য, উন্নত পরিষেবা এবং প্রকৃত ভ্রমণ বিকল্পের জন্য প্রকৃত আশা নিয়ে আসে। একটি বড় পদক্ষেপ এবং হাজার হাজার বাংলাদেশি কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন!

প্রবাসী শামীম আহমেদ লিখেছেন, এটা সত্যিই অসাধারণ খবর! মালদ্বীপ এয়ারলাইন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে মালদ্বীপ থেকে ঢাকা সকালের ফ্লাইট চালু করার জন্য। এই উদ্যোগ আমাদের অনেককে একই দিনে বাড়ি পৌঁছাতে সাহায্য করবে – একটি চিন্তাশীল এবং সুবিধাজনক উন্নতি। আবারও, এই চমৎকার উদ্যোগ এবং দুর্দান্ত শুরুর জন্য পুরো মালদ্বীপ এয়ারলাইন্স টিমকে আন্তরিক ধন্যবাদ।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!