আকাশসীমা বন্ধেও ওমান এয়ারের ৮০ সহায়তা ফ্লাইট, ভ্রমণ ৯৭ হাজার যাত্রীর

আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার মধ্যেও জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার এখন পর্যন্ত ৮০টি বিশেষ সহায়তা ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে প্রায় ৯৭ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে।

এয়ারলাইনটি জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে কিছু আঞ্চলিক রুট সাময়িকভাবে প্রভাবিত হয়েছে। তবে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বেশিরভাগ আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।

যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে যেখানে সম্ভব সেখানে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওমান এয়ার।

Travelion – Mobile

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে সড়কপথে ওমানে প্রবেশ করা যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস সার্ভিস চালু করা হয়েছে। এসব বাস যাত্রীদের মাস্কাটআন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যাতে তারা সেখান থেকে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেন।

Diamond-Cement-mobile

যাত্রীদের সর্বশেষ ফ্লাইট সূচি জানতে ওমান এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার এবং তাদের অফিসিয়াল যোগাযোগ মাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান

এদিকে, মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় আকাশপথে চলাচলে বিঘ্ন দেখা দিলেও ওমানের প্রধান বিমানবন্দরগুলো এখনো পুরোপুরি স্বাভাবিকভাবে চালু রয়েছে।

ওমান এয়ারপোর্টস বিজ্ঞপ্তিতে জানায়, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, সালাহ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোহার বিমানবন্দর নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমান আঞ্চলিক অনিশ্চয়তার মধ্যেও যাত্রী ও বিমান চলাচলের জন্য খোলা রয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, ওমানের বিমান চলাচল অবকাঠামো এমন কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে ২৪ ঘণ্টা কোনো স্লট সীমাবদ্ধতা ছাড়াই বিমান পরিচালনা করা সম্ভব। ফলে বিভিন্ন এয়ারলাইন চাইলে অতিরিক্ত ফ্লাইট চালু করা, নতুন রুট শুরু করা বা সাময়িকভাবে তাদের নেটওয়ার্ক পরিবর্তন করার সুযোগ পাচ্ছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!