আকামা ফি মওকুফ নয়, শুধু স্বাস্থ্য বিমার ফি ছাড় রয়েছে : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কুয়েতের নতুন আইন অনুযায়ী প্রবাসীদের আকামা ফি মওকুফ করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তবে বাস্তবে রেসিডেন্সি সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি এবং প্রচলিত আইন অনুযায়ী আগের মতোই সম্পূর্ণ আকামা ফি আদায় করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়,আকামা ফি মওকুফের বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত বা ঘোষণা নেই।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তবে বর্তমানে একটি মাত্র ছাড় কার্যকর রয়েছে, সেটি হলো স্বাস্থ্য বীমার ফি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েতি পরিবারগুলোর পৃষ্ঠপোষকতায় থাকা প্রথম তিনজন গৃহকর্মীর জন্য এই স্বাস্থ্য বীমা ফি মওকুফ করা হয়েছে। এই ছাড় আকামা ফিসহ অন্য কোনো ফিতে প্রযোজ্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার বা শেয়ার করার সময় সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে এবং শুধুমাত্র সরকারি ও অনুমোদিত সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ করেছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!