অর্ধ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

টানা এক যুগ ধরে প্রতি মাসেই লটারির টিকেট কাটার পর অবশেষে কপাল খুলল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরীর।

আবুধাবির বিগ টিকেট লটারির সাপ্তাহিক ড্র-তে তিনি দেড় লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকার লটারির পুরস্কার জিতেছেন ।

পেশায় গাড়িচালক ৪১ বছর বয়সী মোহাম্মদ চৌধুরী দুই দশক ধরে আবুধাবি প্রবাসী । পাশাপাশি ছোট ব্যবসাও আছে।

Travelion – Mobile

১২ বছর আগে বন্ধুদের কাছে বিগ টিকেট লটারির গল্প শুনেছিলেন তিনি। তখন থেকে প্রতি মাসেই টিকেট কেটেছেন।

টিকেট শো কর্তৃপক্ষ যখন বিজয়ী টিকেটের ঘোষণা দেয়, তখন হতবাক হয়ে যান মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, “সত্যিই! আমি বিশ্বাস করতে পারছি না।”

লটারি জিতে মহাখুশি মোহাম্মদ চৌধুরী বলেন, “লটারির টিকেট কেনার টাকা জমানো কয়েকটি দলের অংশ আমি। কিছু দলে পাঁচজন, কিছু দলে দশ বা বিশজনও রয়েছে। কিন্তু এই টিকেটগুলো আমি নিজে কিনেছিলাম।”

Diamond-Cement-mobile

‘দুটি কিনলে চারটি ফ্রি’ বান্ডলের টিকেট নিয়েছিলেন তিনি। তবে পুরস্কার জিতেছে তার ফ্রি টিকেটটি।

তিনি বলেন, “এই অনুভূতি ব্যাখ্যা করে বোঝানো যাবে না। এখন পরিকল্পনা হল লটারির অর্থ ১০ বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া। এরপর চিন্তা করব, টাকা দিয়ে কী করব।”

এবার ছোট ব্যবসাটাকে বড় করতে পারবেন, সে কথাও বলেন তিনি।

তবে তার টিকিটটি এখনও আড়াই কোটি দিরহাম মূল্যের গ্র্যান্ড প্রাইজের প্রতিযোগিতায় রয়েছে। ৩ জুলাই সেই ড্রয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!